দু'চার লাইনে
- ফারহান নূর শান্ত
||১||
সময়ের পাশে বসে আছি,অপেক্ষায়
দেয়ালে ধূসর ক্যালেন্ডার
চোখের কোণে অবসাদ মাখা ভাঁজ,
সেদিন ফিরবেই,বারংবার।
||২||
চায়ের কাপে নীরব সংলাপ,ধোঁয়া
আঙুলে কলম,শব্দসারি
পাণ্ডুলিপি এখনও লেখা হয়নি,জীবনের
কবিতার রূপে বা শায়েরী।
||৩||
হারিয়ে খুঁজি,নিজের ভেতর-ঋতি
কথা জমেছে শূন্যরূপ
সময়ের সাথে তর্ক এড়িয়ে চলি,
বলবো,তবে এখন চুপ ।
||৪||
অচেনা পথে যাত্রা শুরু,দীর্ঘ
দিতে হবে পাড়ি
শেষকালে এসে,লড়াই শেষে-আমি
নিজের কাছে ফিরি।
২৭-০৫-২০২৫
রকমারি থেকে বই কিনুন
মন্তব্যসমূহ
এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।

মন্তব্য যোগ করুন
কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।