অদৃশ্য ঝড়
- ফারহান নূর শান্ত
অথচ,
চোখের কোণে জমে থাকা জলে
মিশে গেছে কাজল।
সে জল শুষে নিয়েছে মেঘ
মেঘ করেছে কালো।
সে কালো থেকে নেমে আসে,
নীরব এক সন্ধ্যা ।
সে জল শুষে নেয়া মেঘে
ঢেকে গেছে আকাশ।
চোখ থেকে ঝরা জলের মতো,
নেমে আসে বৃষ্টি!
চুপিচুপি হাওয়ারা কথা বলে যায়,
জোরে বাতাসের বেগে-ঘর হয় এলোমেলো ।
ভেতরের চিৎকারগুলো নীরবে-ঝড়ের দস্যিপনা দেখছে।
বুকের ভেতর ঝরতে থাকা জলের ধারা,
মৃদু হাসিতে লুকানোর চেষ্টায় রত।
এ ঝড় ভেতরটা ছারখার করে দেয়।
বাহিরের ঝড়বৃষ্টি বয়ে যাবার পর
লোকে ঠিক বুঝে নেবে,পরিবেশ দেখে।
শুধু মানুষের ভেতরকার তোলপাড় করা ঝড়টা
কেউ দেখতে পাবে না।
কেউ না!
২৭-০৫-২০২৫
রকমারি থেকে বই কিনুন
মন্তব্যসমূহ
এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।

মন্তব্য যোগ করুন
কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।