মেঘমল্লার
- ফারহান নূর শান্ত
ঝড়ের দিন,কাপে ঠোঁট রেখ
কথা বলো না আর
কথার ধোঁয়া উবে যায় বাতাসে,
আকাশে গর্জে ওঠে মেঘমল্লার।
ভেতর ভেতর বাজে সেতারের সুর,
আবছা ভেসে আসে রোদ্দুর
বিষাদ কেটে ফিরে যায় ঝড়,
হারমোনিয়ামে ফের বাজে,মেঘমল্লার।
বাড়ি ফেরে মেঘ,পরদেশী ওরা
পাখির ডানা ফেরে নীড়ে
সে পাখির ডাকে,বেঁধে সুর
গীতিকবিতা লিখি,রাগ মেঘমল্লারে।
নিজের ভেতর কথা জাগে,তাই
পাখিদের ডেকেছি,শ্রোতা আমার
বাঁশিতে দিয়েছে ফুঁ,বৃষ্টির দিন
পাখিরাও গেয়েছে গান,মেঘমল্লার।
২৮-০৫-২০২৫
রকমারি থেকে বই কিনুন
মন্তব্যসমূহ
এখানে এপর্যন্ত 1টি মন্তব্য এসেছে।

মন্তব্য যোগ করুন
কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।