মনের খোঁজে বাউল
- ফারহান নূর শান্ত
গায়ের পথের রাজা বাউল,
চেনা অচেনা কত সুর
মন খোঁজে সেই অজানাতে,
হাঁটে সে কত দূর!
ধুলোমাখা পথ, গাছের ছায়া
মনরে পাবে কি,কে জানে?
ঠিকানা নেই,কেবল খোঁজার ছলে
ডাকে সে সুরে,মনে-গানে।
অধরা সেই মনের প্রেমে,
ছুটে চলেছে,যাত্রা অন্তহীন
সে যাত্রায়,সঙ্গী একতারা
দেখা হবে? দ্বিধান্বিত সে দিন।
তবু সে চলে,প্রেমিক বাউল
রেখে যায়,পায়ের ছাপ
গানে ডাকে,পথে পথে-সে
বাঁধে,কথায় সুরের আলাপ।
একদিন হয়তো শুনবে কেউ,
তার সুরের গভীর ডাক
যেখানে মিলন প্রেম ও পথের,
অপূর্ব সেদিন,অপূর্ব সংলাপ।
সে সংলাপে নেই দ্বিধা ,
নেই হারাবার কোনো ভয়,
শুধু মনের সাথে সাক্ষাৎ,
অনন্ত কালের জন্য যেন হয়।
২৯-০৫-২০২৫
রকমারি থেকে বই কিনুন
মন্তব্যসমূহ
এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।

মন্তব্য যোগ করুন
কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।