রাজনীতি
- ফারহান নূর শান্ত

রাজনীতির ঠোটে মিথ্যে হাসি,
ধর্ম নিয়ে যুদ্ধ বাধিয়ে-ব্যবসা চলে খুব

বারুদ,বোমা, মিসাইল ছুড়ে
মানবতার বুলি উড়িয়ে,দিব্যি রয়ে যায় চুপ।

মঞ্চে ভরা আশার বুলি,
সাধুসন্ন্যাসী ওরা

ভোটের স্বার্থ আদায় হলে,
আসল রূপে ধরা।

সততা নিষ্ঠায় জনগণের সেবায়,
থাকতে চায় যারা

নিজের লোকের বেঈমানীতেই,
বাধাগ্রস্ত হয় তারা ।

কণ্ঠ চেপে সয়ে নিতে হয়,
রাজনীতির কত চাপ

আসলে,মানব সেবা করতে চাওয়াই,
সৎ নেতাদের পাপ ।

জনগণে কত বিভাজন,
পয়সায় বদলে যায় নীতি

টাকায় কেনে ঈমান বিবেক,
ঈমান বেচেই চলে রাজনীতি ।

প্রশ্ন করলেই যেন অপরাধ,
জবাবদিহিতায় ওদের ভয়

বিপ্লব,প্রতিবাদে সচেতন হলেই,
গড়বে জাতি,সত্যময়।


৩১-০৫-২০২৫
রকমারি থেকে বই কিনুন
মন্তব্য যোগ করুন

কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।

মন্তব্যসমূহ

এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।


slot gacor 2026 slot gacor situs slot gacor 2026