বিষাদ মেঘ
- ফারহান নূর শান্ত
প্রিয় কিছু ছায়া,লুকায় অগোচরে
কত স্মৃতি ভাসে,ঢেউয়ের তরে।
চেনা সে মানুষের গন্ধ আসে জানালায়,
ডাকনামে ডাকলেও,ফিরে না তাকায়।
মেঘেরাও হারায়,দূরে সরে যায়
হারিয়ে যায় দিন
আকাশ কাঁদে,মেঘের অবসাদে
আলোতে চুকায় - বিষাদঋণ।
জোনাকিরা দেয়, সন্ধ্যাতে আলো
এ হৃদয় ব্যথাতুর,মানুষ হারালো।
শব্দহীন চোখে,খুঁজে ফেরে মন
স্মৃতি নয় আমার,মানুষ প্রয়োজন।
ছায়া যেন সে মানুষ হয়ে যায়,
কথাও যেন প্রাণ ফিরে পায়।
আমার এমনই চাওয়া,এমন দিনে
আমার মেঘ সরে যাক,আলোর বিনে।
আমার এমন হাসি,আধভাঙা রোদে
কাঁধে রেখে মাথা,শান্তি খোঁজে।
তারা ফিরে আসুক,এ প্রহরে
বিষাদ-মেঘ কেটে যাক,চিরতরে
০১-০৬-২০২৫
রকমারি থেকে বই কিনুন
মন্তব্যসমূহ
এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।

মন্তব্য যোগ করুন
কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।