কাঁচা হিসেব
- ফারহান নূর শান্ত
হারিয়ে বসে আছি নিজেকে,
স্বপ্নগুলো চাপা পড়ে গেছে,দায়িত্বে
সব ঠিক হবে একদিন,
এ আশার বাণী,এখন লাগে মিথ্যে।
চেনা মুখগুলো অচেনা এখন,
হারিয়ে যাওয়া মানুষ,হারায় বেলা
সফলতার ধুলো পায়ে লাগেনি,
তাই - চেষ্টা,লড়াই,পরিশ্রমে কাটছে বেলা।
শূন্য হাতে কি আর দেব?
সময়ের পিঠে চড়ে এগোনো প্রয়োজন
হিসেবে বড়ই কাঁচা আমি,
সম্পর্কে হিসেব মেলাতে পারিনা এখন।
জীবন খাতায় অঙ্ক কঠিন,
হাতে হিসেব কষতে,স্মৃতি টানি
ফলাফলে কিছুই থাকেনা,
একদিন নিজেকে ফিরে পাবোই - তা জানি।
০৫-০৬-২০২৫
রকমারি থেকে বই কিনুন
মন্তব্যসমূহ
এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।

মন্তব্য যোগ করুন
কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।