অন্ধকারের কথা ২
- ফারহান নূর শান্ত

ঐক্যতা হারিয়ে গেছে,
ধ্বংসের গান গাইতে ব্যস্ত গোটা পৃথিবী।

নিজের স্বার্থ আদায়ে,
হাততালি দেয়; নামধারী সামাজিক মানুষেরা।

মানবতা চোখ মোছে আড়ালে।
ইট-পাথরের শহরে,
কোমল হৃদয়ের 'সন্ধান চাই' বিজ্ঞাপন।

নদী থৈ থৈ করছে,বিষাক্ত রাসায়নিকে,
তীর ছুঁয়ে আছে সে বিষাক্ততা।

আকাশে আলোর মিছিল - তারা,
রাস্তাঘাট,দালানে বাহারি রঙের আলো জ্বলে।
তবু মনুষ্যত্ব,বিবেক,সততায় আজও অন্ধকার।
এত আলো,এরপরও দিনকে দিন অন্ধকারে নিমজ্জিত হচ্ছে গোটা পৃথিবী।

ভাষা হারিয়ে গেছে,
প্রতিবাদ মিথ্যে ঢেঁকুর তোলে হঠাৎ।
চিৎকার চাপা পড়ে থাকে,
দুর্নীতির ভারে।

বিশ্বাস সে'তো ধোঁয়াটে ঝাপসা পথের মতো।
এই দেখতে পাই,এই উধাও।

এত গোলকধাঁধায় চলছে সময়,
বর্তমান যেখানে অনিশ্চয়তায় -
ভবিষ্যৎ নিয়ে ভাবনা কেবলই বিলাসিতা।

তবে এটুকু জানি,
মৃত্যুকে এড়িয়ে কোথাও আর যেতে পারবো না।

সেটাই চিরন্তন সত্য।


০৬-০৬-২০২৫
রকমারি থেকে বই কিনুন
মন্তব্য যোগ করুন

কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।

মন্তব্যসমূহ

এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।


slot gacor 2026 slot gacor situs slot gacor 2026