জ্যোৎস্নার আলোয় এসো
- ফারহান নূর শান্ত
জ্যোৎস্নার আলোয় লিখেছি,
তোমার প্রিয় নাম
রাতের সে আলো বলে,
ডাকনাম তোমাকে দিলাম।
জ্যোৎস্নার আলোয় বাতাস,
দোলা দেয় গোপনেতে
রাতের স্নিগ্ধ রূপে,
দেখি তোমায়,আপনেতে।
পথের সে আলোয়,
তোমার ছায়া খুঁজি নীরবে
সে তুমি কেমন যেন,
এই হারাও,এই আসো সরবে।
তোমাকে ছুঁয়ে দেখেছি,
তবু ছোঁয়া যায়না যেন
তুমি তো হৃদয়ের কম্পন,
আমার বিষ্ময় নারী এখনও।
জ্যোৎস্নার এ আলোর মিছিলে,
এসো মিলিত হই,চলো হাঁটি
তোমায় নিয়ে গল্প লিখবো,
বাঁধবো ধর,আমাদের খেলনাবাটি।
তুমি হবে সেই গল্প,
যে গল্পের শেষ নেই কোনো
ভোর হয়ে এলো,এসো -
আমি অপেক্ষায় আছি এখনও।
০৮-০৬-২০২৫
রকমারি থেকে বই কিনুন
মন্তব্যসমূহ
এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।

মন্তব্য যোগ করুন
কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।