ভাঙা কাঁচের আকাশ
- ফারহান নূর শান্ত

ঘুম ভেঙেছে,
জানালার ভাঙা কাঁচে দেখি মেঘে ঢাকা আকাশ।
কেউ ফুঁ দিয়ে মেঘগুলো সরিয়ে দিলে ভালো হতো!

চোখের জলের কারণে
আকাশের তারাগুলো ঝাপসা হয়ে আসে।
রুমাল জানে না—
বৃষ্টিতে ভেজার পর
চোখের জলের সাথে বৃষ্টির কনার পার্থক্য।

বইয়ের পাতাগুলো থেকে
সব শব্দ উড়ে চলে গেছে।
কেউ আর কবিতা পড়ে না আজকাল।
বর্ণগুলো রোজ গাল ফুলিয়ে বসে থাকে।

একটা রাত নির্ঘুম জেগে থাকার পর,
ভোরের সূর্যের আলো এসে ধাক্কা খায় বারান্দায়।
দেয়ালে দেয়ালে আঁকিবুঁকি,
কপালের টিপ খুলে রাখা।

গত রাতে ভেঙে ফেলা আয়নায়
নিজেকে দেখতে ভালোই লাগে—
আমার মতোই কতগুলো টুকরো ওর।

হাঁটতে গিয়ে পা কেটে যায়—
চুড়ি আর ভাঙা আয়নার টুকরোয়।

আচ্ছা, এ রক্তে কি কবিতা লিখলে,
ব্যথার অলংকার শব্দে রূপ নেবে?

অথবা,
আলতা মেখে সিঁড়ি পেরিয়ে
ছাদের কোণে বসে থাকলে কেমন হয়?

এ কেমন মন?
এ কেমন আবহাওয়া মনের ভেতর?

স্বপ্ন সেঁকে শেষে কি কিছুই মিলবে না?
কতগুলো প্রশ্নের কাছে এভাবে
সমর্পণ করতে হবে আর?

মুক্তি কি আদৌ পাবো


০৮-০৬-২০২৫
রকমারি থেকে বই কিনুন
মন্তব্য যোগ করুন

কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।

মন্তব্যসমূহ

এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।


slot gacor 2026 slot gacor situs slot gacor 2026