হেমন্তের মধ্যাহ্ন
- আবু জাফর বিশ্বাস
এলো অগ্রহায়ণ, হেমন্তের এই মধ্যাহ্ন,
কৃষাণির মুখে হাসি, এলো খুশির নবান্ন।
নীল আকাশে শুভ্র মেঘ আর নাহি উড়ে,
নদী পাড়ে কাশফুল পড়ছে ঝরে ঝরে।
নতুন ধানের গুড়া দিয়ে কত মজার পিঠা,
ভাঁপা পুলি রসেভেজা, খেতে বড়ই মিঠা।
গাঁয়ের বধু ঢেঁকির পাড়ে কুটে চালের গুড়া,
নবান্নের উৎসবে সবাই, নাচে ছেলে-বুড়া।
-------------------
০৬-০৬-২০২৩
রকমারি থেকে বই কিনুন
মন্তব্যসমূহ
এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।

মন্তব্য যোগ করুন
কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।