বেকার দুপুর সন্ধ্যা প্রেমিক
- ফারহান নূর শান্ত
অলস দুপুরে খিড়কি খুলে,
ক্লান্তি আসে কাঁধের তলে।
চায়ের কাপ,অপেক্ষা জানে
কাগজ ছাপানো, চাকুরীর বিজ্ঞাপনে।
বেকার প্রেমিক,প্রেম খোঁজে
কোন সে নারী,শহরতলী চুপ
পথ চষে বেড়িয়ে সে-
খোঁজে প্রিয়,প্রিয় প্রেমরূপ।
গলির ভেতর এক পুরোনো বাড়ি,
ছাদের সিঁড়িতে তার,আলতার ছাপ
আসবে সে,বসবে এক কোণে-
দূর থেকে দেখবো,চোখের আলাপ।
বলেছিলো - এবার চাকুরী হলে
নিয়ে যাবে আমাকে মফস্বলে।
আমার করে আমি তোকে পাবো,
তবেই নাহয়,বিয়ে নিয়ে ভাববো।
সিঁড়ির ঘরে দেখি,রাত নামে
তুই চলে যাস দূরে
তোর টিউশনির সময় এখন,
সাবধানে যাস,একটু ধীরে।
তোর ছায়া,গলির মোড়ে হারায়,
চিন্তা হয়,মন কত ভালোবাসে!
রাতের সে মন খারাপি বাতাস,
তোর ফতোয়ার গন্ধ,বয়ে নিয়ে আসে।
হোক চাকুরী,হোক তোর গতি -
আমি তো রাজিই,জানিয়েছি সম্মতি।
১১-০৬-২০২৫
রকমারি থেকে বই কিনুন
মন্তব্যসমূহ
এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।

মন্তব্য যোগ করুন
কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।