তর্ক,চা আর তুমি
- ফারহান নূর শান্ত
আমি বলেছিলাম,শাড়ি পরে এসো
তুমি বলেছ,ধীরে হাঁটো-
আমি জানি,তুমি অলস খানিক,
বৃষ্টি শেষে,ধীরে এলো প্রভাতও।
হাতঘড়িতে দুচার ফোঁটা বৃষ্টি,
আমার পাঞ্জাবিটাও,ভিজেছে ধীরে-
তোমার দেরীতে ঝগড়াও হলো খানিক,
সকাল শুরু হলো,তর্কের ভীড়ে।
আমি রেগে আছি,তুমি দ্রুত হাঁটো
তুমি হাসো তাতে,রাগ বেড়ে যায়-
মোড়ের মাথায় ছোট্ট দোকানে,
"চা খাব চল" শুনে রাগ নেমে যায়।
মাসের শেষ তাই,পকেট ফাকা
এদিক সেদিক তাকিয়ে আমি-
তুমি বললে "চা আমার তরফ থেকে"
আজকের বিলটা দিচ্ছি আমি।
মেঘভেজা এক দিন শুরু হলো,
চায়ের সাথে তুমি,দুজনার দিন-
ঠোঁটে লেগে আছে চায়ের স্বাদ,
তুমি বললে "যেন ফুরায় না এদিন"।
আমার চশমার বৃষ্টির জল,
তুমি আঁচলে মুছে দিও আনমনে-
ফের বৃষ্টি হলে ভিজবো দুজন,
মনে রেখ,আষাঢ়ও তা জানে।
মাসের শেষে,এমন প্রভাতে
আমাদের গল্প, বেহিসাবি প্রেম -
ভালোবাসা মানে শুধুই তুমি,
যেখানে চায়ের সাথে,আমিও ছিলাম।
১২-০৬-২০২৫
রকমারি থেকে বই কিনুন
মন্তব্যসমূহ
এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।

মন্তব্য যোগ করুন
কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।