কাঁচা মিঠে রোদে
- ফারহান নূর শান্ত
বিকেলের সে নীরব সময়,
রোদ্দুরেতে ভেজা
রংধনুতে ডাকে যে মন,
বৃষ্টি যেন রাজা।
গাছে গাছে বৃষ্টির চলন,
মেঘেদের ছায়া
স্মৃতি ভীড় করে এসে,
রোদ্দুরে কি মায়া।
কে যেন ডাকে দূরে,
ঘর ছাড়িয়ে মাঠে
বাহানা খুঁজে বেরিয়ে পড়ি,
বারণ রেখে পিঠে।
তার হাতে ছিল ভেজা কদম,
পাখি ছিল ডালে
ডাকনামে ডাকা চেনা সুর,
পরিচিত কত কালের।
চোখ রেখেছ ঐ বৃষ্টির পানে,
ছড়িয়েছ দু হাত
আষাঢ়ে এ বিকেল যেন,
এনেছে প্রেমের বরাত।
তুমি ছিলে আমিও ছিলাম,
বৃষ্টিতে ভেজার ঘোরে
ঝাপটা বাতাসে খুলেছি চোখ,
কাঁচা মিঠে রোদে।
২১-০৬-২০২৫
রকমারি থেকে বই কিনুন
মন্তব্যসমূহ
এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।

মন্তব্য যোগ করুন
কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।