নৈঃশব্দ্যের ঋণ
- ফারহান নূর শান্ত
সাদা কাগজের বুকে,চিৎকার লিখে রাখি
শব্দ আসেনা,নীরবতা ফোটে
স্মৃতিরা আত্মীয়পরিজন বলেই,তাদের কথা-
গিলে ফেলেছি,বাক্যহীন নোটে।
স্মৃতি কখনও আবছা হয়ে যায়,
স্মরণে খুঁজি সম্পর্ক,ধ্বংসচিহ্ন
কত প্রশ্ন রেখেছি নিজের ভেতর,
কত ভেবেছি সেসব,ভোর - সায়াহ্ন।
উত্তর মেলাতে চেয়েছি,মেলেনা
কালির নীচে ফুরিয়ে যায় দিন
অথচ সমানতালে ছিলাম দুজন,
কত মুহূর্তরা,জানিয়েছে সেসব ঋণ।
হয়তো ভুলে না যাওয়ার সময়,
ভুলে যেতে যেতে কাঁদবে
তখন কি অব্যক্ত শব্দেরা সব,
চিৎকারের ভাষা হতে পাবে?
২১-০৬-২০২৫
রকমারি থেকে বই কিনুন
মন্তব্যসমূহ
এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।

মন্তব্য যোগ করুন
কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।