বিলাসিমেঘ
- ফারহান নূর শান্ত

চায়ের ধোঁয়ার সাথে,উবে যায় অপেক্ষা
মেঘের শরীর যেন,নিয়েছে টেনে

তুমি নেই।চুপচাপ সময়।একাকী-
শব্দ পাঠিয়েছি,বিলাসিমেঘের গানে।

নির্বাক বারান্দায়,ঝুলে আছে রোদ
মেঘ চলে যায়,নিরুদ্দেশের ডাকে-

ঘড়ির কাটা,চলছে নিজের মতো
তোমার অনুপস্থিতি, আমার ভেতর জাগে।

বিলাসিমেঘ হয়তো পৈৗঁছে যাবে।দ্বারে-
যেদিকে তোমার জানালা,দিচ্ছে জোর হাওয়া

মেঘ,বৃষ্টি হয়ে নামলে-তোমার হাতে,
মেখে নিও গায়ে,এটুকুই-একটুখানি চাওয়া


২১-০৬-২০২৫
রকমারি থেকে বই কিনুন
মন্তব্য যোগ করুন

কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।

মন্তব্যসমূহ

এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।


slot gacor 2026 slot gacor situs slot gacor 2026