আঙুল রেখে যাওয়া রাগ
- ফারহান নূর শান্ত
হারমোনিয়ামে এখনও , তোমার আঙুলের ছাপ
হলদে বিকেলে , মেঘেরা হয়েছে গুম
বারান্দায় নেই রোদ , সূর্য পশ্চিমে-
ইমন শুনিনি গোধূলীতে , তানপুরাও গুমসুম।
আলো ডুবে গেছে , বাঁশির ছিদ্রে
চাঁদের জন্য , জানালা রেখেছি খোলা
ধা ধিন ধিন না , তোমার চলে যাওয়া
ত্রিতালেও বেজে চলেছে তবলা।
কাফি রাগে রাত হলো পার ,
ভৈরবীটা নিয়ে এলো ভোর লাজে -
হিন্দোল রাগে ডেকেছি কতবার ,
ভায়োলিনটাও ডি মেজরেই বাজে।
২১-০৬-২০২৫
রকমারি থেকে বই কিনুন
মন্তব্যসমূহ
এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।

মন্তব্য যোগ করুন
কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।