দু’চার চামচ ক্লান্তি
- ফারহান নূর শান্ত
এককাপ চায়ে, দু’চার চামচ ক্লান্তি
পাখিদের ডাকেও, নেই ব্যস্ততা -
কতবার গান লিখতে গিয়েছি ,
তাল কেটে তা, হয়েছে কবিতা।
আজও শুনি হংসধ্বনির সুর ,
সাদা কাগজ, ভুগছে নীরবতায় -
চা শেষ। ক্লান্তি দূরে
সুরের ওপর কলম শব্দ বসায়।
হয়তো লিখবো গান। নয়তো কবিতা ,
নয়তো সেসব রেখ দেবো, গোপন -
ফের ক্লান্তি এলে মনে
পাখিরা হবে, কথাদের ডাকপিওন।
২১-০৬-২০২৫
রকমারি থেকে বই কিনুন
মন্তব্যসমূহ
এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।

মন্তব্য যোগ করুন
কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।