নোনা শরীর ভেজা শহর
- ফারহান নূর শান্ত

খোঁপা খুলে দেয় ঝড়ো বাতাস,
শহর ঘুমিয়ে চুপ -
কাঁধ থেকে ঝরা বৃষ্টির জল,
হিংসেতে করে বিদ্রূপ।

ফের খোঁপায় বাঁধো, শহরতলী
জ্যাম ছেড়েছে রাতে -
বাতাস গায়, ভেজা তোমার গান
ফিরছো নিজের পাড়াতে।

গলির কাছে ডুবে অন্ধকার,
এই থামলো ঝড় -
ক্লান্ত মনের , নোনা শরীর
স্বস্তিতে দেখ ঘর।

হাতঘড়িটা ভিজে গেছে দেখি,
বোধহয় সেও ক্লান্ত -
বাহিরে শহর।ঘরে আমি ,
নিজের ভেতর শান্ত।

চুল ছেড়েছি,চা নিয়ে বসে
ঠোঁট ছোঁয়াবো তবে -
ঝড়ের রাতে,ঘুম পেরিয়ে। কালও
ভোরেও ছুটতে হবে।


২১-০৬-২০২৫
রকমারি থেকে বই কিনুন
মন্তব্য যোগ করুন

কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।

মন্তব্যসমূহ

এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।