হ য ব র ল
- ফারহান নূর শান্ত
তুমি বর্ণ, আমি শব্দ
তুমি চঞ্চল, আমি স্তব্ধ ।
তুমি কথা, আমি ভাষা
তুমি ব্যর্থতা, আমি প্রত্যাশা ।
তুমি উপমা, আমি ডাকনাম
তুমি প্রশংসা, আমি বদনাম।
তুমি জ্যোৎস্না, আমি চাঁদ
তুমি সাধাসিধে, আমি উন্মাদ।
তুমি তুচ্ছ, আমি বরবাদ
তুমি শিরোনাম, আমি সংবাদ।
তুমি দরজা, আমি খিল
তুমি ছন্দ, আমি অন্তমিল।
তুমি আঁচল, আমি ছায়া
তুমি স্নেহ, আমি মায়া।
তুমি পদ্য, আমি গল্প
তুমি অধিক, আমি অল্প।
তুমি শায়েরী, আমি শায়ের
তুমি পাল, আমি নায়ের।
তুমি ঠোঁট, আমি চুম্বন
তুমি কাব্য, আমি কথপোকথন।
তুমি সুখ, আমি কষ্ট
তুমি পথ, আমি পথভ্রষ্ট ।
তুমি শিশু, আমি প্রেমিক
তুমি গন্তব্য, আমি পথিক।
তুমি সমুদ্র, আমি দিক
তুমি ঢেউ, আমি নাবিক ।
তুমি স্পর্শ, আমি হাত
তুমি ধর্ম, আমি জাত।
তুমি হার, আমি জিত
তুমি বর্তমান, আমি অতীত।
২৬-০৬-২০২৫
রকমারি থেকে বই কিনুন
মন্তব্যসমূহ
এখানে এপর্যন্ত 1টি মন্তব্য এসেছে।

মন্তব্য যোগ করুন
কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।