কাঁচাবধু
- ফারহান নূর শান্ত

নবপল্লবে ঢেকেছ মুখ,
এসেছ তুমি ধীরে
সন্ধ্যা কাঁপে মৃদু বাতাসে,
দেখি জোছনা ঘিরে।

জানালার ধারে কাঁচাবধু ,
নোলক পরেছে নাকে
এ জোছনায় কাছে এলে ,
তোমার স্নিগ্ধতা আমাকে ডাকে।

তুমি এসে দাঁড়িয়েছ কাছে,
মেঘেদের ঘোমটা যেমন আকাশে
ভেজা সন্ধ্যায় মাটির সতেজ প্রাণে,
তোমার কিশোরী মনে জেগে আছে।

তোমার বুকের ভেতর গচ্ছিত প্রেম,
সমর্পণ করেছ আজ , এখন
তোমার কাছে নত হয়েছে মন,
এ প্রেমিক তোমার বড্ড প্রয়োজন।

বাতাসে তোমার চুলের গন্ধ,
ও চুলে ঢেকে দিও মন
তুমি কি যেন এক, জানিনা-
জানিনা এ কিসের লক্ষণ।

জোছনা ঘেরা রাতে দূরে,
উঁকি দেয় মিঠে চাঁদ
তোমার ঠোঁটের কাঁপুনি, ছোঁয়ায়-
উষ্ণতা- কত প্রেমের প্রবাদ।


২৭-০৬-২০২৫
রকমারি থেকে বই কিনুন
মন্তব্য যোগ করুন

কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।

মন্তব্যসমূহ

এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।


slot gacor 2026 slot gacor situs slot gacor 2026