হৃদয়ের ধুম্রজাল-২০
- সুকন্যা তিশা - অনুকাব্য
অভিমানের খেলায় এবারও আমায় হারিয়ে দিলে তো ?
ভেবো না একদিন ঠিক আমি জিতে যাবো ,
অভিমানী মন নিয়ে দূর আকাশের তারা হয়ে
শুধুই চেয়ে দেখবো তোমার অভিমান ভাঙ্গার নানা ছল ,
কিন্তু সেদিন আর পারবে না ভাঙ্গাতে আমার অভিমান ,
দিবোই না সে সুযোগ তোমায় ,ঠিক ঠিক দেখে নিও !
০৬-০৬-২০২৩
রকমারি থেকে বই কিনুন

মন্তব্য যোগ করুন
কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।