জ্যোৎস্নার আলোয় ব্রহ্মপুত্র
- ফারহান নূর শান্ত
কখনো গাছকে ডাকনামে ডেকেছো ?
ডেকে দেখো,
সে অবলীলায় জ্যোৎস্নার আলো,
ঠিকই তোমার পায়ের কাছে এনে দেবে।
ভেজা প্রকৃতির ঘ্রাণে,
জ্যোৎস্নার আলো, ব্রহ্মপুত্রের জলের বুকে খুনসুটি খেলা করে।
সেখানে এক শীতল গাছ আছে,
সে গাছ তোমায় পাইয়ে দেবে জলের বুকে জোৎস্নার স্নিগ্ধতা ।
পাড়ে নৌকা রেখে মাঝি কুপি বাতি জ্বালিয়ে গান ধরেছে
'নদীর কূল নাই, কিনার নাই রে '
এই একটা গান শোনার জন্য, নৌকাও বোধয় রোজ রাতে -
পাড়ে এসে স্থির হয়ে বসে থাকে।
শহুরে যান্ত্রিক জীবনে,
এরকম একটা রাতের জন্য - আমি রোজ অপেক্ষা করি।
বিস্মিত হই জ্যোৎস্নার আলো, গাছের ঐ পাতা ছুঁয়ে -
যখন আমার গায়ে এসে পড়ে ;
যেন জ্যোৎস্নার আলো ভাগাভাগি করে এসে আশ্রয় নিচ্ছে
আমার কাছে।
তোমাদের এই ঘুমের শহরে ,
আমি রোজ রাতে জেগে থাকতে চাই,
এক পসরা জ্যোৎস্নার আলো কুড়াবো বলে।
পারলে তো,
কিছুটা জ্যোৎস্না বুক পকেটে বন্দি করে আমার ঘরে নিয়ে যেতাম।
যতো হাওয়াই আসুক না কেন,
আমি জ্যোৎস্নার আলোর কথা ভেবে শ্বাস নিই,
চোখ বন্ধ করে থাকি।
আর জোৎস্নাআমার ভালোবেসে এ রাতটা আমার নামে
গেঁথে দিয়ে গেছে।
০৫-০৭-২০২৫
রকমারি থেকে বই কিনুন
মন্তব্যসমূহ
এখানে এপর্যন্ত 1টি মন্তব্য এসেছে।

মন্তব্য যোগ করুন
কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।