আলো জ্বেলেছি প্রত্যয়ে
- ফারহান নূর শান্ত
কফি এখন নীরবতার সঙ্গী,
স্মৃতিরা সব ধোঁয়ার মতো -
চেনা পথেও ভুল হয়ে যায়,
মন যদি থাকে, অস্থিরে রত।
নতুন দিনে ধুলো মাথা পথে,
কাঁচা ঘুমের রেখা
হঠাৎ ভাবি, জন্মালাম কেন ?
পাবো কি নিজের দেখা ?
হোঁচট খাচ্ছি, প্রতিনিয়ত
তবু থামিনি, হারার ভয়ে -
ছাঁয়ার ভেতর মনোবল খুঁজি,
আলো জ্বেলেছি প্রত্যয়ে।
ভাঙবে পথ, ভাঙুক না
আসবে কি'বা তাতে -
প্রতিষ্ঠিত মানুষের জীবনে,
মানুষ ঘেঁষেই সফলতাতে।
গাছ যতই নুয়ে পড়ুক,
শেকড় শক্ত মাটির গভীরে -
আমার মনোবল জানি আমি,
হারেও খুঁজি জিতরে।
০৫-০৭-২০২৫
রকমারি থেকে বই কিনুন
মন্তব্যসমূহ
এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।

মন্তব্য যোগ করুন
কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।