ভোরের তুমি
- ফারহান নূর শান্ত
আমার দুঠোঁটের কার্নিশে ডাকনাম,
চেনা প্রিয় ঘোর —
সন্ধ্যেটা এমনি কাটিয়ে দিলাম —
বৃষ্টি আনিস ভোর ।
চুলে জমে থাকে, বৃষ্টির বাতাস
এখনও তুমি ভিজো —
আঙুল ছুঁয়ে থাকা, ভোরের রোদে
বলো, আমায় কি খোঁজো ?
সকাল আসে রোদে, রোদ বলে
তবু কথা থেমে যায় —
তোমার নামে ছায়া পড়ে ঘরে,
একি, বৃষ্টি নিয়েছে বিদায়।
আধঘুমে তুমি এলে, দেখি
ভেজা শহরের মতো —
কতখানি যত্নে পুষেছি তোমায়,
আলিঙ্গনে খুঁজি অবিরত।
একদিন ভোরে,আসবে না বলে
আসবে না বলেছে বৃষ্টি —
ভেজা পথটুকু একা হেঁটে যাই,
বিষণ্ণতা হয়েছে সৃষ্টি ।
০৫-০৭-২০২৫
রকমারি থেকে বই কিনুন
মন্তব্যসমূহ
এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।

মন্তব্য যোগ করুন
কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।