ছিন্ন সুরের দিশারি
- ফারহান নূর শান্ত
তুমি প্রেমিক, তুমি বিদ্রোহী, আগুন হয়ে জ্বলো
কোমল তুমি, চুম্বন দাও, প্রেমের দোলায় দোলো।
প্রেম তোমার নয়ন ভরা, উন্মাদ প্রেমের ঝড়
খোঁপার বাঁধন আলগা করতে বলো, তুমি অনিবার।
তুমি ডেকেছ ভিখারিনী তাঁকে, দাঁড়িয়েছে সে চুপ
কত হারানোর বেহিসাবি দিনে, ক্ষতবিক্ষত বুক।
নারীকে বলেছ ঝড়ের পাখি, কানের দুলে প্রাণ
ভাগ্য করে কত কি পাওনি, আমরা পেয়েছি কবিগান।
প্রেম কেবলই নারী নয়, প্রেমও নিজের সন্তান
বুলবুল ঘুমালো অবেলাতেই, ব্যথাতুর কবি পরাণ।
তোমার কলমে জেগে উঠেছে, জীবনের নতুন দ্বার
জাত, ধর্ম, আঁধার পেরিয়ে, দূর করেছ কুসংস্কার।
নবীর প্রেমে গজল লিখেছ, মদিনার ঐ পথ
মানুষের জন্য মানুষ মোরা, এই বলেছ শপথ।
ঠুমরীতে তোমার দখল অনেক, শ্যামাতেও শব্দ-সুর
বিষের বাঁশি, সঞ্চিতার সাথে লিখেছ মরুভাস্কর।
তুমি ঝড়ের সকালে, শান্ত কবি, প্রেম দ্রোহের গান
তুমি ছিন্ন গীতের সুরে বেঁধেছ, কত মুক্তির প্রাণ।
(কাজী নজরুল স্মরণে)
০৯-০৭-২০২৫
রকমারি থেকে বই কিনুন
মন্তব্যসমূহ
এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।

মন্তব্য যোগ করুন
কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।