শুকনো ঠোঁটে বসন্ত
- ফারহান নূর শান্ত
মৃতের শুষ্ক ঠোঁটে ছুঁয়ে
ফিরিয়ে দেব প্রাণ, জীবন।
দূরে চলে গেছ, কতখানি?
নাকি কাছে থেকে দূর আপন লাগে ভারী?
ফিরে এসো বরং.
এই জীবাশ্ম, ঘুমন্ত সব পাখিদের ডাক,
দু পা বাড়িয়ে ছুঁয়ে নিই ঘাস,
এই ডালপালা, লতাপতা।
ঝরে যাওয়া পাতাদের দিনে,
ফাঁকা গাছের সরু ডাল দিয়ে,
উঁকি মারে সন্ধ্যের চাঁদ।
এ নিয়ে আর যাই হোক,
কবিতা লেখা যেতেই পারে।
০৯-০৭-২০২৫
রকমারি থেকে বই কিনুন
মন্তব্যসমূহ
এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।

মন্তব্য যোগ করুন
কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।