পাথরে পিষ্ট রূহ
- ফারহান নূর শান্ত
পাথরের নীচে জীবন কাতরায়,
কাঁপেনি মানবতা, রক্তের স্রোত -
চাঁদার দাবীতে, রূহ কেড়ে নিলো
ক্ষমতা ক্ষণস্থায়ী, ভাবো নির্বোধ।
রাজনীতির কষাঘাতে পিষে মরে লোক,
নীতি নৈতিকতা গিলে খায়
কাকে হারালো, কে ছেড়ে গেল
পরিবারই সেটা বুঝতে পায়।
মৃত্যু নিশ্চিত সবাই জানি,
স্বাভাবিক মৃত্যু কজনের জোটে ?
মানুষ কেবলই আঙুলের ছাপ,
হিসেব করে ওরা নির্বাচন - ভোটে।
দেশটা কিন্তু তোমার আমারই,
নিছক এত বিদ্বেষ কেন ?
আজ হোক বা কালই হয়তো,
সাড়ে তিন হাতে যাবোই জেনো।
( সম্প্রতিক সময়ে ঘৃণিত একটি ঘটনার প্রেক্ষাপটে রচিত)
১২-০৭-২০২৫
রকমারি থেকে বই কিনুন
মন্তব্যসমূহ
এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।

মন্তব্য যোগ করুন
কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।