কফিন ছুঁয়েছে তোকে
- শেখ মাফিজুল ইসলাম
স্বপ্ন-ঘুমানো বুকে মাথা রেখে
কেউ বলবে না-‘বীজ বুনে যাও’।
মহূর্তে থেমে গ্যাছে মগজের দৌড়;
জীবনের অপ্রাপ্তিগুলিকে ‘কপালের লিখন’
ব’লে আর সান্ত্বনা খুঁজে পাবি না।
দীর্ঘ সংলাপ, দীর্ঘ প্রতীক্ষা, দীর্ঘ অশ্রুপাত
উধাও এখন; কামজ্বরে কেঁপে ওঠা দূরন্ত রাত,
বিশ্রী স্বপ্ন দেখে জেগে ওঠা রাতের নৈঃশব্দের ভয়,
কোন কিছুই তোকে আর স্পর্শ করবে না;
তুই ধরা ছোঁয়ার বহু বাইরে।
মনের কষ্টগুলো আকাশের নীল রং,
উল্লাস-মুখর আড্ডা পেঁজা তুলো শরতের আকাশ;
চোখের অশ্রু নিয়ে গ্যাছে শ্রাবণের মেঘ।
এখন বড্ডো একা তুই; তোর আকাঙ্খাগুলো
হেঁটে যাবে সন্তানের রূপ ধরে;
কফিন ছুঁয়েছে তোকে,
জবাবদিহিতা নেই আর ইহোলোকে।
০৬-০৬-২০২৩
রকমারি থেকে বই কিনুন
মন্তব্যসমূহ
এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।

মন্তব্য যোগ করুন
কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।