এ কোন খেলা
- সিবগাতুর রহমান

এ কোন খেলা দেখাইলিরে ও ভাই মুসলমান।
আগুন লাগাইয়া পুড়লি হাদিস আর কুরআন।
এ কোন খেলা দেখাইলিরে ও ভাই মুসলমান।

যেদিক পানে তাকাই আমি আগুন দেখতে পাই।
বাড়ি-ঘর মন্দির মসজিদ পুইড়া করলি ছাই।
পালিত অবলা পশু রেহাই পায়নি নারী শিশু।
কি জবাব দিবি জিজ্ঞেস করলে মালিক সাঁই?
এ কোন খেলা দেখাইলিরে ও মুসলমান ভাই।

রাসুলের(সা.) সুন্নতে নজর দিয়া দেখ না ভাই।
ইসলাম আইলো শান্তির বাণী লইয়া দুনিয়ায়।
মনগড়া ফতোয়া দিয়া সেই বাণী গেলি ভুলিয়া।
হাশরের দিন বলবি কি তুই দয়াল নবীর ঠাঁই?
এ কোন খেলা দেখাইলিরে ও মুসলমান ভাই।

আদম সন্তান নিজের হাতে করলি তোরা খুন
যার কলবে থাকতো সদাই আল্লাহ নবীর ধুন।
কলেমা ভালবাসিয়া প্রাণটা যে জন গেল দিয়া
সেই জন তো হইল শহীদ খবর কি তোর নাই?
এ কোন খেলা দেখাইলিরে ও মুসলমান ভাই।

এ কোন খেলা দেখাইলিরে ও ভাই মুসলমান।
আগুন লাগাইয়া পুড়লি হাদিস আর কুরআন।
এ কোন খেলা দেখাইলিরে ও ভাই মুসলমান।
*****

রচনা কালঃ ১৩ অক্টোবর ২০২৪


১৩-০৭-২০২৫
রকমারি থেকে বই কিনুন
মন্তব্য যোগ করুন

কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।

মন্তব্যসমূহ

এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।


slot gacor 2026 slot gacor situs slot gacor 2026