কলমের ওজন
- ফারহান নূর শান্ত
যে পকেটে টাকার ঘাটতি দেখা দেয়,
সে পকেটে, ফুল ওঠে না।
পকেটের কোণে পড়ে থাকে,
বাজারের ফর্দ, ভাঁজ করা প্রেসক্রিপশন।
ঘামে মোছা টিস্যুর কাছে,
কিছু ইচ্ছের দম বন্ধ হয়ে আসে।
জমানো কিছু কয়েনের ঠোকাঠুকিতে,
জেগে থাকে সেসব স্বপ্ন-সাধেরা।
হঠাৎ বিকেলে,
রাস্তায় জ্যামের মাঝে দমকা হাওয়ায়,
পকেট ফেপে ওঠে।
শার্টের বোতাম ভেদ করে,
দুদলা বাতাস বাঁ পাশে শীতল পরশ এঁকে দেয়।
মাসের হিসেবটা শেষ করতে করতে,
পকেট ফাকার দিনগুলো যেন যেতে চায় না।
কত অপূর্ণতার রসিদ কেটে রাখা পকেটে।
সে পকেটে, ক্লান্ত হয়ে থাকে কলম।
এই কলমের জোরে,
সাহস পায় - বাজারের ফর্দ, প্রেসক্রিপশন।
এই কলমের জোরে,
ভাঁজ করা কাজের হিসেব, বাজারের ফর্দ,
প্রেসক্রিপশনের পাতায় ফিরে আসে বিশ্বাস।
যে শূন্য পকেটে কলম থাকে ,
সে পকেট কেবলই অভাব জন্ম দেয় না!
জন্ম দেয় সাহস, চেষ্টা - জেদের অদম্য ভাষা।
১৩-০৭-২০২৫
রকমারি থেকে বই কিনুন
মন্তব্যসমূহ
এখানে এপর্যন্ত 1টি মন্তব্য এসেছে।

মন্তব্য যোগ করুন
কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।