শহীদের পরিচয়
- সিবগাতুর রহমান

জাতি, ধর্ম ও দেশের লাগি
দিলো যে জীবনটাই
দুনিয়ার কোনো স্বার্থই যার
হৃদয়ে পেলো না ঠাঁই,

বুঝিবা সে জন হইল শহীদ
বেহেশত বাগের পাখি
লক্ষ কোটি সালাম তাঁদের
এই অন্তরে ধরে রাখি।

ওপারে আছে তাঁদের জন্য
অনুপম এক ঠিকানা
রয়েছে যেথা নরম গালিচা
রেশমী আরাম বিছানা।

যাহাই চাইবে মিলবে সেথা
বিধাতার আপ্যায়নে
না চাহিলেও মনের বাসনা
মিলে যাবে আনমনে।

যেই পথে ভাই হইল শহীদ
সেই পথে রাখো মোরে
এরূপ বাসনা পুশি অন্তরে
লও গো আপন করে।
*****

রচনা কালঃ ১২ নভেম্বর ২০২৪


১৩-০৭-২০২৫
রকমারি থেকে বই কিনুন
মন্তব্য যোগ করুন

কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।

মন্তব্যসমূহ

এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।


slot gacor 2026 slot gacor situs slot gacor 2026