অপেক্ষার চাবি
- ফারহান নূর শান্ত
চেনা দরজায় অচেনা তালা ঝোলে,
আবার মানুষ হারিয়েছে অন্তর -
আমার চেনা আকাশে, অচেনা মেঘ
সে মেঘ, তোমার মন - মনান্তর।
নাম, শহর , তোমার চলন ধীরে
ঠিকানা ফেলে গেছ, মনে পড়ে প্রায় -
আমাকে ঘিরে আছে, অতীতের প্রাচীর
আবদ্ধ তালা কি খুলবে, নীরবতায়?
তোমার স্নানের জল, চিরুনির হাওয়া
বয়ে আনে, স্যাঁতসেঁতে এক সন্ধ্যায় -
আমি তৃষ্ণার্ত, ধুধু মরুভূমি মন
বোকার মতো, খুঁজে চলি জল সাহারায়।
তোমার মনান্তরের দিন, চিঠির ঘুম
আমার ঠিকানা পায়নি ঠাঁই খামে -
আমি নির্বাসিত প্রেমিক, উন্মাদ
খুঁজিনা তালার চাবি, অপেক্ষার নামে।
১৪-০৭-২০২৫
রকমারি থেকে বই কিনুন
মন্তব্যসমূহ
এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।

মন্তব্য যোগ করুন
কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।