রেখে যাচ্ছি
- সিবগাতুর রহমান
রেখে যাচ্ছি স্মৃতি
হয়তো এসব দেখেই বুঝিবে
'কতো ছিল আকুতি'।
রেখে যাচ্ছি গীতি
ভুলে অবহেলা সবার সাথেই
নির্লোভ সম্প্রীতি।
রেখে যাচ্ছি গল্প
এ লেখা পড়ে জানি একদিন
কাঁদবে তুমিও অল্প।
রেখে যাচ্ছি কবিতা
জানি একদিন চোখের জলে
পড়বে এর সবই তা।
রেখে যাচ্ছি গান
এরই উসিলায় করুণাময়ের
ভাঙে যদি অভিমান।
রেখে যাচ্ছি ছন্দ
একদিন ভালবাসবে-ই হলে
সব লেনা দেনা বন্ধ।
রেখে যাচ্ছি ছবি
অ্যালবামে চোখ পড়লে জানি
ব্যথায় কাতর হবি।
রেখে যাচ্ছি মায়া
যেদিন আমি থাকবো না জানি
খুঁজবে আমার ছায়া।
*****
রচনা কালঃ ২১ নভেম্বর ২০২৪
১৪-০৭-২০২৫
রকমারি থেকে বই কিনুন
মন্তব্যসমূহ
এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।

মন্তব্য যোগ করুন
কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।