বিদায়ের কবিতা
- ফারহান নূর শান্ত
চোখ নিভে এলো, দুচোখে চিরঘুম
ঘড়ির কাঁটা থমকে যায় চুপে,
দেহ পড়ে থাকে নিস্তেজ হয়ে
রূহ ছেড়ে গেছে, অন্যরূপে।
কত চেনা ঘর, চেনা বালিশ
তবু অচেনা আজ এ ঘুম,
রাত পার হলো, সূর্য এলো ভোরে
নেই কোনো ডাক, ডাকনামের মরশুম।
একটা কবিতা অপূর্ব রয়ে গেলো
কবিতা নিয়েছে ভেবে, প্রস্থান-অবহেলা
কেউ ফুঁপিয়ে কাঁদে, কেউ নিঃস্তব্ধে
কবিতা চোখ মোছে,কবির বিদায় বেলা।
১৮-০৭-২০২৫
রকমারি থেকে বই কিনুন
মন্তব্যসমূহ
এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।

মন্তব্য যোগ করুন
কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।