দু'চার লাইনে ২
- ফারহান নূর শান্ত
||১||
কিছুটা আলো সমেত, ছুটে চলে জোনাকি
কিছু আলো ছড়ায় জ্যোৎস্নাও
বুক পকেটে ছেড়া দশ টাকা নোট,
সাথে কলম, আর উঁকি দেয় চশমাও।
||২||
বাঁচার পরে বাঁচা ছিলো,
কিছুটা বাঁচা ছিলো মনে
কিছুটা কোলাহল ছেড়ে,
চলো বাঁচি, নিবিড় নির্জনে।
||৩||
মুঠোয় মুহূর্ত থাকে,
স্পর্শে উষ্ণতা নাহয় শীত
কত না বলা কথা জমা,
অচেনা বর্তমান, চেনা অতীত।
||৪||
ধুলোয় পায়ের ছাপ,
মেঠোপথে ছোটে বাউল মন
পুরোনো চিঠির ভাঁজে ভাঁজে,
স্মৃতিরা আত্মীয়পরিজন।
২০-০৭-২০২৫
রকমারি থেকে বই কিনুন
মন্তব্যসমূহ
এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।

মন্তব্য যোগ করুন
কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।