আত্মকথন ১৪
- ফারহান নূর শান্ত
মেঘলা আকাশ,শেষ বিকেলে
একলা বারান্দায় দাঁড়িয়ে আমি।
গ্রিলে টোকা দেয় বৃষ্টির ফোঁটা।
বাতাসে এলোমেলো করে দেয় আমার
পরিপাটি চুল,
পাঞ্জাবিতে আতরের গন্ধ।
ধোঁয়া ওঠা চা'য়ের কাপে চোখ,
মৃদু হাসি, ঠোঁটের তৃষ্ণা মেটানো চা'য়ে।
চুমুকে তৃপ্তি বেহিসাবি কিছু মুহূর্ত ।
ল্যাম্পপোস্টে ঝুলন্ত ঘুড়ি,
ঘুড়ির সুতা জট পাকিয়ে আছে।
সংসার সংসার, রান্নাবাটি খেলা বাচ্চাগুলো,
খেলা ছেড়ে বাড়ির দিকে ছুট।
সন্ধ্যার আযানে হাতমুখ ধোয়ার হিড়িক।
বৃষ্টিতে কাঁচের বুকে ঝাপসা হয়ে আসা আমার মুখ।
আলতো করে আরেকটু চুমুক চা'য়ে ।
দু'এক ফোঁটা বৃষ্টিতে,
চোখ বন্ধ করে ভেজা মাটির ঘ্রাণে আমার চলাচল।
এভাবেই চলে যায় দিন,
সময় যেন বেদুঈন!
২২-০৭-২০২৫
রকমারি থেকে বই কিনুন
মন্তব্যসমূহ
এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।

মন্তব্য যোগ করুন
কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।