ভেবো না মাগো
- সিবগাতুর রহমান

সুজলা সুফলা আমার সোনার
বাংলা মায়ের মুখ
এ কোন মেঘের ছায়ায় ঢাকছে
হারিয়ে যাচ্ছে সুখ!

অভিমানে মুখ ঢাকিও না মাগো
তুমি বীর প্রসবিনী
সহেনা এ প্রাণে দেখিলে তোমার
মলিন বদন খানি।

মনে আছে মাগো মনে আছে সব
ভুলিনি তো সেই দিন
জীবন গেলেও শোধাবোই মাগো
আমরা তোমার ঋণ।

ভেবো না মাগো তোমার ছেলেরা
হারিয়ে গেছে দূরে
আঁচলে তোমার ঢেলে দিতে সুখ
রয়েছি দেশটা জুড়ে।

তোমায় আনিতে সাধনা করেছি
আমরা হাজার বছর
ভালোবেসে তব আসন গড়েছি
জুড়িয়ে বুকের পাঁজর।

ওই চেয়ে দেখো জেগে আছে মা
কোটি কোটি সন্তান
তোমায় কখনো দেবে না হারাতে
যায় যাবে যাক প্রাণ।
*****

রচনা কালঃ ০৫ ডিসেম্বর ২০২৪


২৪-০৭-২০২৫
রকমারি থেকে বই কিনুন
মন্তব্য যোগ করুন

কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।

মন্তব্যসমূহ

এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।


slot gacor 2026 slot gacor situs slot gacor 2026