কথোপকথন
- সিবগাতুর রহমান
ও ভাইজান কেমন আছেন
কেমন হালচাল
বলেন শুনি কাটছে কেমন
আপনার দিনকাল?
কইয়েন না ভাই চতুর্দিকে
দেখছি মেধার ফাল
সন্ত্রাসী আর খুনি ধইরাই
বানায় দেয় জালাল!
কি-ই বা আর করবেন ভাই
এইটা কলি কাল
জনতার চোখে ধুলা দিয়া
কামাইতাছে মাল।
দেখা যাক না এমন কইরা
চলতারে কয়দিন
ভাব দেইখা মনে হইতাছে
ফুরাইয়া গেছে দিন!
আইচ্ছা ভাই কইনছেন দেহি
কেমন আছলেন আগে
পরিবেশ আর বাজার ঘাট
অহন কেমন লাগে?
কি কইতাম আর দুঃখের কথা
আগেই আছলাম ভালা
দেশটারে দিছে ধ্বংস কইরা
ধান্দাবাজ সব শালা!
*****
রচনা কালঃ ১৫ ডিসেম্বর ২০২৪
২৪-০৭-২০২৫
রকমারি থেকে বই কিনুন
মন্তব্যসমূহ
এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।

মন্তব্য যোগ করুন
কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।