শব্দ তাণ্ডব
- ফারহান নূর শান্ত
কতোগুলো শব্দ হলে তাকে,
কবিতা বলতে থাকি
কুড়োতে কুড়োতে জমিয়েছি কত,
ফেলে এসেছি টুকিটাকি।
পরিণত লাইনের পাশে দাড়ি ঝিমোয়,
নাকি কমা বসে যাবে যতো
ততোই বাড়তে থাকুক লাইন আজ
নাকি ঝরে যাবে ছেড়া কাগজের মতো?
বাগানে যে ফুল ছড়ায় সুবাস
চন্দ্রবিন্দু আঁকা হয়ে যায় ভারী
নুয়ে থাকা গাছে পাতা গজায় নতুন
ছন্দ মিলিয়ে সুখ পোহায় লেখক তারই।
যা নিয়ে লেখা রোজ রোজ এত
প্রেক্ষাপট'ই কবিতার মূল প্রাণ
একেক কবিতা গল্প বলে যায় সে'তো
যা কিনা একটা জীবনের সমান।
ইতি টেনে লেখা থেমে আসে
সমাপ্তির গান শেষাংশ শোনায়
কুড়োনো সে সব শব্দ ভাণ্ডার মিলে
বাতিল-খুচরো জীবনে, জড়ায় আমায়।
২৬-০৭-২০২৫
রকমারি থেকে বই কিনুন
মন্তব্যসমূহ
এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।

মন্তব্য যোগ করুন
কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।