নিশীথ-বিরহ।
- সজল মালাকার

নিস্তব্ধ নিশীথ জমাট-কালো
ঝিঝির রোদন জোনাক-আলো,
গগণজুড়ে সহস্র তারার মেলা
নির্ঘুমচোখে অবান্তর স্বপ্নের খেলা,
ভাবনায় বিভোর চিত্ত আলাভোলা
দগ্ধপ্রাণ প্রেমানলে সয়েনা মৌনজ্বালা।

হয়েছি উন্মাদপ্রেমে অশান্ত আমি
নির্বিঘ্নে নিশ্চয় ঘুমাচ্ছন্ন তুমি,
প্রেম জ্যোৎস্নার জল বর্ষণকামী
শুষ্কমনে ভর করেছে পাগলামী,
হৃদবেদনা শুধুই জানেন অন্তর্যামী।

অনুনয়ে প্রেম নিবেদনে প্রণয়ী
ব্যথিত লাঞ্ছিত হলাম মায়াময়ী,
ছলনায় মনহরণ করেছ ছলনাময়ী,
প্রেমানলে অঙ্গার তনুমন জ্বালাময়ী।।


০৬-০৬-২০২৩
রকমারি থেকে বই কিনুন
মন্তব্য যোগ করুন

কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।

মন্তব্যসমূহ

এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।


slot gacor 2026 slot gacor situs slot gacor 2026