স্বপ্ন পূরণ
- ফয়জুস সালেহীন

(আমার মেয়ে নাবিহার জন্মগ্রহন উপলক্ষে এই কবিতাখানি লিখা)

পৃথিবীর তাবৎ সুখ যেন-
হুমড়ি খেয়ে পড়েছে আমার দরজায়।
আজ যে আমার স্বপ্ন পূরণের দিন!
এই স্বপ্ন হঠাৎ দেখা কোন স্বপ্ন নয়,
এই স্বপ্ন তিল তিল করে গড়া স্বপ্ন।
আমি যেদিন শুনেছিলাম তোর আগমনী বার্তা
সেদিনই বুনেছিলাম এই স্বপ্নের বীজ।
তারপর শুধু গুনেছি প্রতীক্ষার প্রহর।
ঘন্টা,দিন,মাস পেরিয়ে অবশেষে এলো সেই ক্ষণ।
এক নবজাতিকার ক্রমাগত ক্রন্দনে
আমার হৃদয়ে সুখের স্পন্দন।
মামনী তোকে স্বাগত জানাই।

০১/১২/২০০৫


০৬-০৬-২০২৩
রকমারি থেকে বই কিনুন
মন্তব্য যোগ করুন

কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।

মন্তব্যসমূহ

এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।


slot gacor 2026 slot gacor situs slot gacor 2026