নষ্টচন্দ্র।
- সজল মালাকার

নষ্টচন্দ্রের জ্যোৎস্নায়
দেহমন সিক্ত না হয়ে পুড়ে দগ্ধ!
আমি মুগ্ধ না হয়ে,
হয়েছি মর্মান্তিক মনোঃবেদনায়
কাতর, হয়েছি শ্বাসরুদ্ধ!
একবার নয়,
যতই বার ভেবেছি
ততবারই, ইচ্ছে করে
পাথর ছুড়ে চূর্ণ-বিচূর্ণ করি,
আর সয়েনা প্রাণ অতিষ্ঠ!
শান্তি নাই, শান্তি নাই,
বিধি শক্তি দাও
কৃপা কর,
নষ্টচন্দ্র আমি নাশ করিতে চাই
পদতলে করে পিষ্ট!

রামমোহন, বিদ্যাসাগর
নওয়াব লতিফদের হয়ে অনুচর,
তিতুমীর ক্ষুদিরাম চিত্তে নিয়ে,
বধ করিব মীর জাফর।
পরব গলে হাসি হাসি
প্রয়োজনে নীল ফাঁসি,
বাজাব নজরুলের বাঁশি
আপন সুরে নিরন্তর।

নষ্টচন্দ্র উদয় নিধন
করবই আমি করব,
লক্ষ্য আমার নির্ধারিত
সে পথেই আমি চলব।
আমি নই একা,
আগে পিছে দক্ষিণে বামে
কতই নবীন সেনা,
আমি তাদেরই একজন!


০৬-০৬-২০২৩
রকমারি থেকে বই কিনুন
মন্তব্য যোগ করুন

কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।

মন্তব্যসমূহ

এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।