সুখ।
- সজল মালাকার

সুখ কারে কয়?
কোথায় সুখের বাস?
জনমভর খুঁজিলে সুখ
পাবে নাকো আভাস!

কুড়িয়ে পাওয়া দু'টো টাকা
এতেই অনেক স্বপ্ন আঁকা,
যদি পায় কেনো পথশিশু
থাকবে না সুখের সীমারেখা।

একটা শুকনো রুটি
একটুখানি বাসি তরকারি,
অনাহারী ক্ষুধার্তে দিলে
দেখবে সুখের রকমারি।

জীর্ণ পুরাতন ছেড়া জামা
ধনীর দুলাল আর পরেনা,
ভিখারীর ছেলে ঐ জামা
পেলে, সুখের সীমা ধরবেনা।

মধ্যবিত্ত ঘরের সন্তানের ভোজন
দেখে তৃপ্ত মায়ের মন,
না খুঁজিলে পাবে নাকো
এখানেই সুখ আছে গোপন।

শিশির সিক্ত সোনালী ভোরে
মায়ের হাতে ভাপা পিঠা,
এযে ভিন্ন সুখ নিবেদন
অসীম সুখের জোয়ার ভাটা।

প্রেমিকের সুখ প্রেয়সী স্পর্শে
কিংবা তারই হাসি মুখে,
সুখ শ্রাবণের অথই ধারা
সিক্ত করে লুকায় বুকে।

বাঁধে সুখের বেণী
দুরন্ত কিশোরী যতনে,
সেসুখ শিহরণ জাগে
দুষ্ট কিশোরের মনে।

অর্থ বিত্ত কোটি টাকায়
সুখ থাকে না অট্টালিকায়,
দুঃখের মাঝে পরম সুখ
খুঁজলে পরে পাওয়া যায়।

অপূর্ণতা কিংবা না পাওয়ার
বিরহী বীণায়ও সুখসুর বাজে,
যদি পারো নিতে খুঁজে
সুখতো স্বপ্ন আশার মাঝে।

সুখ জলেরই মতো
পাত্র ভিন্নে রং বদলায়,
সুখের নীল প্রজাপতি
সাধন করলে ধরা যায়।


০৬-০৬-২০২৩
রকমারি থেকে বই কিনুন
মন্তব্য যোগ করুন

কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।

মন্তব্যসমূহ

এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।