কবি হতে চাই।
- সজল মালাকার

আমি রচিতে চাই
সহস্র কবিতা কাব্য,
মজে তোমার প্রেমে
শুধু তোমার জন্য।

গেঁথে শব্দমাল্য ছন্দে
উপমা ব্যঞ্জনার ছলে,
প্রেমকাব্য করব সৃজন
নিভৃতে যতনে নিরলে।

স্মৃতির মোড়ক উন্মোচন
করে, স্মৃতিচারণ করব,
আদি অন্তের উপাখ্যান
সবই আমি লিখব।

লিখব প্রথম সাক্ষাতের
মধুর মুহূর্ত কথা,
প্রেম-লালসা আশা
বিরহী মনের ব্যথা।

আমি ব্যথিত হৃদে
ভেসে আঁখি জলে,
তোমার নীরব আঘাত
রেখা-অঙ্কন করব নিরলে।

ভাবাতুর মনের কল্পকথা
লিখতে হবেনা ভুল,
স্বপ্নচারী মনের বনে
ফুটাবো কাব্যের ফুল।

হয়ে যাবো উন্মাদ
জগৎমোহ হবো বিস্মৃত,
কালি কলমের কারুকার্যে
আঁকব হৃদয় ক্ষত।

যশ-খ্যাতি সুনামের আমার
আঙ্কাক্ষা মনে নাই,
বিরহী মনের আত্মকথনে
মজে কবি হতে চাই।


০৬-০৬-২০২৩
রকমারি থেকে বই কিনুন
মন্তব্য যোগ করুন

কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।

মন্তব্যসমূহ

এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।


slot gacor 2026 slot gacor situs slot gacor 2026