পিছুটান
- ফারহান নূর শান্ত
পিছুটানের কোনো উচ্চারণ নেই,
এ এক নীরব ভাষা, নীরব ঘাতক।
অদৃশ্য এক অস্তিত্বের সাথে
পেরে ওঠা না ওঠার খেলা।
খানিক দ্বিধান্বিত সময়ে হাজারো প্রশ্নের সাথে দ্বন্দ্ব,
খানিক দ্বিধান্বিত সময়ে প্রশ্নেরা তোলে বিদ্রোহ।
শক্ত হয়ে সামলে নিতে না পারলে,
নিজ অস্তিত্বের সাথে —
সেই অদৃশ্য অস্তিত্বের তোলপাড় লেগে যায়।
একসময় বুঝি,
সব চুপ করে থাকা মানেই শান্তি নয়,
কখনো তা হয়ে ওঠে নিজেরই বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা।
যেন নিঃশব্দ এক অভ্যুত্থান নিজের ভিতরেই।
বিপরীত দিক থেকে সাড়া না পেলেও,
নিজেকে মূল্যহীন ভাবে, মেলে দিতেও দ্বিধাবোধ হয় না।
পিছুটান এক ব্যধির মতো।
২৯-০৭-২০২৫
রকমারি থেকে বই কিনুন
মন্তব্যসমূহ
এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।

মন্তব্য যোগ করুন
কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।