শব্দের আলাপ
- ফারহান নূর শান্ত

আমার অপূর্ণতা, ব্যর্থতাগুলো
সানন্দে গ্রহণ করে লেখার পাতাগুলো।

ওরা পাল্টা প্রশ্ন করে না,
মুখ ফিরিয়েও নেয় না।

ওদের কাছে
কখনও জবাবদিহি করতে হয় না আমাকে।
অভিমানে, রাগে কথা বলাও বন্ধ করে দেয় না।

আমি আদতে যেমন,
ঠিক সেভাবেই প্রতিবার আমাকে গ্রহণ করে ওরা।

যখন আমি নীরব থাকি,
এক দৃষ্টিতে উদাস মনে তাকিয়ে থাকি ওদের দিকে -
ওরা হাওয়ায় উড়ে চলে, নড়েচড়ে ।

আমাকে জানান দেয়,
তোমার নীরবতায় আমরা আছি।
শব্দ ফিরিয়ে দেবো তোমায়।

তুমি শুধু ওদের সাজিয়ে নিও,
বিরহ ব্যথা, ব্যর্থতা, অট্টহাসিতে বেঁধে দিও সেসব শব্দ।


২৯-০৭-২০২৫
রকমারি থেকে বই কিনুন
মন্তব্য যোগ করুন

কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।

মন্তব্যসমূহ

এখানে এপর্যন্ত 1টি মন্তব্য এসেছে।

২৯-০৭-২০২৫ ২৩:২০ মিঃ

অনিন্দ্য সুন্দর লেখনী

ফারহান নূর শান্ত
৩০-০৭-২০২৫ ০২:০৩ মিঃ

শুকরিয়া


slot gacor 2026 slot gacor situs slot gacor 2026