শ্রাবণের ভেজা আলিঙ্গন
- ফারহান নূর শান্ত

শাপলার পাপড়ির মতো চোখ
স্নিগ্ধ মুগ্ধ হয়ে আমি উন্মুখ।
তুমি সেই যে তুমি চোখের ভেতর
বাঁ পাশে ছুঁয়ে থাকো এই অন্তর।
তোমাকে ভীষণ চাই প্রতি শ্রাবণে
বাঁধি সুর এই শোনো সঙ্গোপনে।

তুমি সে তুমি সে তুমি সে আমার।

তোমার চুল পাহাড়ি ঝর্ণা,
শুনি ভেজা বিকেলের কথা
তুমি কবিতা, গানের কলি
আমি বিমুগ্ধ, সে কথার শ্রোতা।
প্রতি আষাঢ়- শ্রাবণে মেঘের ছায়ায়
ভেজা দিনে এসো গোপন মায়ায়।

তুমি সে তুমি সে তুমি সে আমার।

তুমিহীন এক বৃষ্টির দিনে হাঁটি,
প্রেমহীন শহরে রেইনকোট পরে
মৌনতা খুঁজে ফেরে মন,
যেখানে গন্তব্য তুমি, তোমার তরে।
চোখের শ্রাবণ নেমে আসার আগে,
এসো তুমি এসো, মিষ্টি আবেগে।

তুমি সে তুমি সে তুমি সে আমার।

শহরে সন্ধ্যা নামে, আঁধার এসেছে কাছে
তুমি তুমিময় রোগ, ভীষণ ছোঁয়াচে।
এ অসুখ সারবে না জানি,
এ অসুখ কোমল অভিমানী।
গোপনে এসো তবে, এসো তুমি
আলিঙ্গন রেখেছি তুলে, ভেজা মরসুমি।

তুমি সে তুমি সে তুমি সে আমার।


৩০-০৭-২০২৫
রকমারি থেকে বই কিনুন
মন্তব্য যোগ করুন

কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।

মন্তব্যসমূহ

এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।


slot gacor 2026 slot gacor situs slot gacor 2026