দুর্বোধ্য কবিতা
- সালেহা বড়লস্কর - বলাকারা চিরদিন ওড়ে
দুর্বোধ্যতার আড়ালে ঢাকা কবিতা
যেন নিরন্ধ্র অন্ধকারে ঢাকা সবিতা।
যাদের জন্য লেখা কবিতার বাণী
তাদের কানে অর্থ উঠিল না ধ্বনি।
এ যেন ঝলমলে বেনারসী শাড়ি
আলমারিতে তুলে রাখ তড়িঘড়ি
আটপৌরে ব্যবহার করা যাবে না
সবাই এ শাড়ির নাগাল পাবে না।
গুটি কয়েক পণ্ডিতের জন্য
শুধু তারাই করবে ধন্য ধন্য।
জনগণ বুঝিল না একটি বর্ণ
এ যেন অতি দামী এক খণ্ড স্বর্ণ।
এতে কোনদিন লোভ নাই আমার
জনতার জন্য রুদ্ধ যার দুয়ার।
কবিতা জনসাধারণের ধন
যা করবে উন্মুক্ত সবার মন।
কবিতা হল বাক-বাকুম পায়রা
জনগণের মাথায় উজ্জ্বল টায়রা।।
০৬-০৬-২০২৩
রকমারি থেকে বই কিনুন
মন্তব্যসমূহ
এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।

মন্তব্য যোগ করুন
কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।