ভালোর ভুবন
- রুবিনা মজুমদার

গভীর রাতের পূর্ণিমার আলো
স্বপ্ন বিলাসিতায় স্বপ্নজাল বুনতে লাগে ভালো ।
সিগ্ধ ভোরের শিশিরের রেনু মেখে
সবুজ ঘাসে স্বপ্ন কুয়াশার ছোঁয়ায় যায় যে ঢেকে ।
সুনয়না মায়াবী কাজল কালো
তীক্ষ্ণ চোখের দৃষ্টিতে সে ও তো লাগে ভালো ।
সমুদ্রের চোখে লোনা তরঙ্গের ঢেউ ফেনা মাখা
অসংখ্য গাঙচিল উড়ে বেড়ায় ঢেউয়ে ঢেউয়ে মেলে পাখা ।
গভীর অরণ্যের মাঝে সবুজের মাখা - মাখি
মাঝে মাঝে কিছু বনফুল ফোটে দোপাটি ।
শূন্যের উপর পাখি উড়ে বেড়ায় মেলে দুটি ডানা
দেখতে ভালো হরিণী দু'চোখ কাজল টানা ।
ভালো স্বপ্নগুলো সু- স্বপ্নে পরিপাটি
দুঃস্বপ্নে তবে কেনো হয় কাটাকাটি ।
সত্য - মিথ্যাগুলো যদিও একই দোলায় দোলে
সব মিথ্যাকে মাড়িয়ে ---
সত্য একদিন কথা বলে ।
যে মিথ্যা কথা বলে অনর্গল
শুন্য হয় তার জীবনের শেষ ফলাফল ।
ভালোর ভুবনে আলোর আঙ্গিনায়
ভালো মানুষের বিচরণ -
ভালো মানুষের ভালো হয় আচরণ ।
যার চরিত্র ভালো ----
সে ভুবনে জ্বালায় আলো ।
গভীর নিশীতে একাকী বসে প্রার্থনা ভালো
সেই প্রার্থনায় পরকালে জ্বালাবে আলো ।


০৬-০৬-২০২৩
রকমারি থেকে বই কিনুন
মন্তব্য যোগ করুন

কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।

মন্তব্যসমূহ

এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।


slot gacor 2026 slot gacor situs slot gacor 2026